আপনার একাউন্টে প্রবেশ করুন
নতুন ইউজার? একাউন্ট খুলুন
আপনার নতুন পাসওয়ার্ডটি সেট করুন
তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন
ইমেইল দিয়ে রিকোয়েস্ট পাঠান
© 2026 স্মার্ট খামার । সর্বস্বত্ব সংরক্ষিত।
স্মার্ট খামার একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। আমাদের মূল উদ্দেশ্য হলো সনাতন পদ্ধতির মাছ চাষকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে চাষীদের উৎপাদনশীলতা এবং মুনাফা বৃদ্ধি করা। এই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার খামারের পুকুরভিত্তিক প্রতিদিনের খাবার, ঔষধ, পানির গুণমান এবং মাছের মৃত্যুর নির্ভুল হিসাব রাখতে পারবেন।
প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষকে সহজ, স্মার্ট এবং লাভজনক করা।
রেজিস্ট্রেশন পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
লগইন পেজে থাকা 'পাসওয়ার্ড উদ্ধার' অপশনে গিয়ে আপনার ইমেইল এড্রেস দিয়ে রিকোয়েস্ট পাঠাতে হবে। আপনার ইমেইলে ১টি গোপন লিঙ্ক পাঠানো হবে যা দিয়ে আপনি ১ ঘণ্টার মধ্যে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন।
হ্যাঁ, আপনার সব তথ্য নিরাপদ সার্ভারে সংরক্ষিত থাকে।
না, আপনার কোনো ডাটা মুছবে না। মেম্বারশিপের মেয়াদ শেষ হলে আপনি শুধু সাময়িকভাবে ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন না। পুনরায় মেম্বারশিপ রিনিউ করার সাথে সাথেই আপনার আগের সকল তথ্য এবং রেকর্ডগুলো আবার আগের মতোই দেখতে পাবেন।
সর্বশেষ হালনাগাদ: ফেব্রুয়ারি ২০২৬
স্মার্ট খামার প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য আমরা আপনার ব্যক্তিগত এবং খামার সংক্রান্ত কিছু তথ্য সংগ্রহ করি। ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছে আপনার পূর্ণ নাম, ইউজারনেম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং প্রোফাইল ছবি। খামার সংক্রান্ত তথ্যের মধ্যে রয়েছে পুকুরের নাম, আয়তন, মাছের সংখ্যা, খাবারের বিবরণ, ঔষধ প্রয়োগের রেকর্ড, পানির গুণমান রিপোর্ট এবং ব্যয়ের হিসাব। এছাড়াও কমিউনিটি চ্যাটে আপনার পাঠানো বার্তা ও মিডিয়া ফাইল আমাদের ডাটাবেজে সংরক্ষিত হয়।
আপনার দেওয়া তথ্যগুলো মূলত আপনার খামারের ডিজিটাল হিসাবরক্ষণ নিশ্চিত করতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে আমরা পুকুরভিত্তিক লাভ-ক্ষতি বিশ্লেষণ করি, খাবারের মজুদ কমে গেলে আপনাকে স্বয়ংক্রিয় 'স্টক অ্যালার্ট' পাঠাই এবং ঔষধ প্রয়োগের সময় হলে 'পুশ নোটিফিকেশন' প্রদান করি। এছাড়াও আপনার খামারের ভৌগোলিক অবস্থান বা ডাটা বিশ্লেষণ করে ভবিষ্যতে আপনাকে আরও উন্নত চাষাবাদ পদ্ধতি পরামর্শ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।
আপনার একাউন্টের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আপনার পাসওয়ার্ড শক্তিশালী Bcrypt Hashing প্রযুক্তিতে সংরক্ষিত থাকে, যার ফলে এটি আমাদের সিস্টেম অ্যাডমিন বা অন্য কারো পক্ষে পড়া সম্ভব নয়। পুরো ওয়েবসাইটটি SSL (HTTPS) দ্বারা সুরক্ষিত, যা আপনার ব্রাউজার এবং আমাদের সার্ভারের মধ্যকার তথ্য আদান-প্রদানকে এনক্রিপ্ট করে রাখে।
আপনার আপলোড করা ছবিসমূহ দ্রুত লোড করার জন্য আমরা Cloudinary API ব্যবহার করি। আপনার লগইন সেশন মনে রাখার জন্য আমরা 'Remember Me' টোকেন সিস্টেম ব্যবহার করি যা আপনার ব্রাউজারে কুকি হিসেবে সংরক্ষিত থাকে। এটি আপনাকে প্রতিবার পাসওয়ার্ড দেওয়া ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে লগইন করতে সাহায্য করে।
স্মার্ট খামার একটি Progressive Web App (PWA)। অফলাইনে থাকাকালীন আপনার সুবিধার্থে আমরা কিছু ডাটা আপনার ডিভাইসের LocalStorage এবং Service Worker Cache-এ জমা রাখি। এর ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও আপনি আপনার পুরনো রেকর্ডগুলো দেখতে পারেন এবং ইন্টারফেসটি দ্রুত লোড হয়।
আপনি যদি আপনার একাউন্ট বা কোনো নির্দিষ্ট পুকুরের ডাটা ডিলিট করেন, তবে আমাদের সার্ভার থেকে তা স্থায়ীভাবে মুছে ফেলা হয়। তবে নিরাপত্তার স্বার্থে আমরা ডিলিট করা নোটিফিকেশনগুলো ৩০ দিন এবং চ্যাট মেসেজগুলো ৬ মাস পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলি। মেম্বারশিপের মেয়াদ শেষ হয়ে গেলে আপনার ডাটা সংরক্ষিত থাকলেও তা অ্যাক্সেস করার জন্য আপনাকে পুনরায় সাবস্ক্রিপশন রিনিউ করতে হবে।
স্মার্ট খামার আপনার কোনো খামারি তথ্য বা যোগাযোগের ঠিকানা অন্য কোনো তৃতীয় পক্ষ বা বিজ্ঞাপনী সংস্থার কাছে বিক্রি করে না। শুধুমাত্র আইনি প্রয়োজনে বা জাতীয় মৎস্য নীতিমালার কোনো শর্ত পূরণে সরকারি কর্তৃপক্ষের অনুরোধে সীমিত তথ্য যাচাই করা হতে পারে।